ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ২:২৯ পিএম আপডেট: ১৮.০৫.২০২৬ ২:৩১ পিএম
X
Advertisement

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামে এক প্রবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী নাসির সিকদার।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগার তবক এলাকায় নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই সন্তানের জননী ওই নারী প্রায় ৮ বছর ধরে সংসারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে ছিলেন। আট দিন আগে সৌদি থেকে গ্রামের বাড়িতে আসেন তিনি। কিন্তু এরপর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার ঝগড়া চলছিল। 

রোববার সন্ধ্যার পরে স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। সে সময় নাসির তাকে মারধর করে। এরপরে রাতে স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন। 

তবে ভোর রাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়ে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে আঙিনার একটি রেইন ট্রি গাছের নিচে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, 'নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

টিকে/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement