খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় দু'জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রী ছাউনীর সামনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
অন্যদিকে, গত রাতে নাকাপার চাষী নগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের বাস থেমে চাকা মেরামতের সময় একইমুখী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগতির বাসের চাপায় একজন নিহত ও আরেকজন আহত হয়।
নিহত শাহ আলম খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকার বাসিন্দা। চিকিৎসার জন্য তিনি ঢাকায় যাচ্ছিলেন। এ ঘটনায় আহত বাসচালকের সহকারী জুনায়েদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মো. কাউছার বলেন, 'সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে।'
এনএম/এমএ