ঝিনাইদহে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীরও মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাগান্না গ্রামের মুজিবর রহমান ও তার স্ত্রী মোমেনা খাতুন।
গাগান্না গ্রামের সাইদুর রহমান বলেন, 'মুজিবুর রহমান সকালে ধান মাড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ফ্যানের সুইচ দিতে গিলে অসাবধানতাবসত বিদ্যুতের তারে হাত লেগে যায়। তার স্ত্রী মোমেনা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে উভয়েই মারা যান।'
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, 'হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দু'জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। ঘটনার তদন্ত চলছে।'
জেইউ/এমএ