ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিরিরবন্দরে ড্রেনেজ নির্মাণ কাজে অনিয়ম, ক্ষুদ্ধ এলাকাবাসী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৩:৪৩ পিএম আপডেট: ১৮.০৫.২০২৬ ২:২৪ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে হরানন্দপুরে আরসিসি ড্রেনের কাজের প্রচুর অনিয়ম, ডিজাইন বহির্ভুত নিম্নমানের কাজ করায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্প এলাকা পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করে নীতিমালা শিডিউল অনুযায়ী কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, ১০ পুনটি ইউনিয়নের হরানন্দপুর মোড়ে উত্তর পাশে মুরগির ফার্মের কাছে ৩৭ মিটার আরসিসি ড্রেনের জন্য ৪ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ড্রেনেজ নির্মাণ প্রকল্পের সভাপতি করা হয় ইউপি সদস্য মেহের বানুকে। এই কাজে শিডিউল অনুযায়ী ১০ মিলি রড দেওয়ার কথা থাকলেও প্রকল্প সভাপতি ৮ মিলি রড দিয়ে কাজটি শুরু করেন। কাজের অনিয়মের বিষয়টি এলাকাবাসী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিউল ইসলামকে অবহিত করে অভিযোগ দায়ের করলে ওই কর্মকর্তা তাৎক্ষণিক প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মেহের বানুকে ৮ মিলি রড সরিয়ে ফেলে ১০ মিলি রড দেওয়ার নির্দেশ দেন এবং প্রকল্প এলাকা পরিদর্শন করেন। 

এ ব্যাপারে প্রকল্প সভাপতি ইউপি সদস্য মেহের বানুর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি ৮ মিলি রড দিয়ে কাজ করার কথা স্বীকার করে বলেন, 'প্রকল্প কর্মকর্তার নির্দেশ অনুযায়ী পূর্বের রড সরিয়ে ১০ মিলি দিয়ে কাজ করা হচ্ছে।'

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিউল ইসলাম সরেজমিনে তদন্ত করে বলেন, 'শিডিউলের নির্ধারিত অনুপাতের বাইরে কাজ করার সুযোগ নেই। কাজে অনিয়ম হলে ওই প্রকল্প সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ড্রেনেজ নির্মাণ কাজের অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।'

এমএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝