ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নকল সিগারেটে বাজার সয়লাব
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১:১৩ পিএম
X

অবৈধ ভাবে উৎপাদিত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেটের বাজার সম্প্রসারিত হচ্ছে। ধূমপান মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আর এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নকল সিগারেট উৎপাদন করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। এসব অবৈধ সিগারেটের বাজার দিন দিন বেশ বড় হলেও তা বন্ধ করার কোনো জোড়ালো উদ্যোগ নেই। 

জানা গেছে, সরকার অনুমোদনবিহীন নকল ব্র্যান্ডের সিগারেট বিভিন্ন জেলায় গোপনে তৈরী করে জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ে নামমাত্র ডিলার দিয়ে হরহামেশায় বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে লোকবল নিয়োগ করে সিটি, ম্যানশন, ওসাকাসহ বিভিন্ন প্রকার সিগারেট খোলা বাজারে পলিথিনে ঢেকে বিক্রি করছে। খোলাবাজারে এসব সিগারেট বিক্রির ফলে উঠতি বয়সের তরুণরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

ইসলামপুর বাজারের একাধিক মনোহারি দোকানদার নকল ব্র্যান্ডের সিগারেট সম্পর্কে বলেন, বাজারে আসল ব্রান্ডের চেয়ে কম দামে নকল সিগারেট বিক্রি করে তারা মার্কেট দখল করছে। এতে ক্রেতাও বাড়ছে। কম দামের সিগারেট বর্তমানে বেশী বিক্রি হয়।

ধর্মকৃড়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ইসলামপুর পৌর শহরের কয়েকটি স্থানে সিটি, ম্যানশন, ওসাকাসহ নামসর্বস্ব এসব সিগারেটের মজুদ রেখে নিয়োগ করা লোকবলের মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যেক বাজারসহ বিভিন্ন মোড়ের দোকানগুলোতে সরবরাহ করছে।

রিকশাচালক ইসমাইল হোসেন বলেন, 'কম দামে পাই জন্য সিটি সিগারেটটাই খাই।

দিনমজুর নুন্নু শেখ বলেন, 'আগে হুক্কা খাইতাম। এখন আর নাই। সরকার বছর বছর দাম বাড়ায় তাই যেটা কম দামে পাই সেটাই খাই।'

অভিভাবকরা বলেন, ধুমপান মারাত্মক ক্ষতি। তবে দামের সিগারেট তো আরও ক্ষতি। বর্তমানে স্কুল পড়ুয়া ছেলেরা ধুমপানে আসক্ত হচ্ছে। অর্থের অভাবে কম দামের সিগারেটটাই বেছে নিচ্ছে। এতে উঠতি বয়সের যুবকরা চরম স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। তবে ‘ধূমপান কমাতে চাইলে দেশে যে আইনটি আছে, ১৮ বছরের নিচে কারও কাছে সিগারেট বিক্রি করা যাবে না; এই আইনের কঠোর খুবই জরুরী। শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের সামনে সিগারেট বিক্রি বন্ধ করতে হবে, হাসপাতালের সামনে সিগারেট বিক্রি বন্ধ করতে হবে। 

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, 'সিগারেট খেলে মানুষের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। হতে পারে ফুসফুসের ক্যানসার, মুখমন্ডলের ক্যানসার, বন্ধ্যাত্ম, হার্ট ডিজিজ, ব্রেইন স্ট্রোক, কোষ্ঠকাঠিন্য ইত্যাদির ঝুঁকি বহুগুনে বেড়ে যায়।'

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী বলেন, 'শুধু সিগারেট না অবৈধ সবকিছুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।'

এলএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝