ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবীনগরে মাদরাসার পরিচালকের বিরুদ্ধে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:০৫ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদরাসা পরিচালকের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় শনিবার ওই পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। নবীনগর থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জিনোদপুরে অবস্থিত মার্কাজু তাজবি ইন্টারন্যাশনাল মাদরাসায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন স্থানীয় মেরকুটা গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন (৩০)। 

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই মাদরাসায় অধ্যয়নরত তার ছেলেকে দেখতে যান ভুক্তভোগী ওই নারী। ভুক্তভোগী তার ছেলেকে দেখতে গিয়ে মাদরাসার ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন, তখনই অভিযুক্ত কক্ষে ঢুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেওয়ার পরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও থানার ওসি মোরশেদ আলম চৌধুরী দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে রাতেই আটক করে থানায় নিয়ে আসেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পুরো ঘটনাটিই পূর্ব পরিকল্পিত ও ‘ষড়যন্ত্রমূলক’। মূলত মাদরাসার ওই পরিচালককে জেলে পাঠাতেই এই পরিকল্পিত ‘নাটক’ মঞ্চস্ত করা হয়।

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোরশেদ আলমের বলেন, ‘ঘটনাটি ষড়যন্ত্র কি না, সেটি মাননীয় আদালতই বিচার করবেন। তবে ভুক্তভোগী নারী বাদী হয়ে মাদরাসার পরিচালককে আসামি করে মামলা করেছেন। পুলিশ ওই মাদরাসার পরিচালককে গ্রেপ্তার করে কোর্টে চালান করেছে।

এমএসপি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝