ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিংড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ২২ লাখ টাকার স্বর্ণালংকার লুট
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:২৮ পিএম
X

নাটোরের সিংড়া উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আলম প্রামাণিক স্থানীয় বাজারের ইজারাদার এবং বিভিন্ন মজুতদারি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ভুক্তভোগী আলম প্রামাণিক জানান, গভীর রাতে বাড়ির পেছনের গেট ভেঙে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে তার ছেলের স্ত্রীর কক্ষের দরজা ভেঙে গৃহবধূ ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতরা ১৩ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতরা পাশের আরও তিনটি কক্ষ বাইরে থেকে আটকে দেয়, যাতে পরিবারের অন্য সদস্যরা বের হতে না পারেন।

স্থানীয় ২ নম্বর ওয়ার্ড সদস্য সেলিম প্রামাণিক বলেন, ৩ থেকে ৫ জন ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত করে। তবে বাড়ির বাইরে আরও কয়েকজন অবস্থান করছিল বলে স্থানীয়রা ধারণা করছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের দাবি অনুযায়ী, বাড়ির পেছনের একটি গাছ ব্যবহার করে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআই/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝