ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:৩৮ পিএম আপডেট: ১৬.০৫.২০২৬ ৪:০৬ পিএম
X

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে পোগলদিঘা ইউনিয়নের বিন্নাফৈর নতুন বাজার (মানিকপটল) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিন্নাফৈর নতুন বাজারে আব্দুর রশিদের ভাড়া দেওয়া একটি ঘরে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় স্থাপন করা হয়েছিল। শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ছবিসহ ব্যানার, ফেস্টুন ও টেবিল পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু বলেন, “শনিবার সকাল ৮টার দিকে খবর পেয়ে আমরা গিয়ে দেখি, কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।”

রাতের অন্ধকারে পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “স্থানীয় কিছু মানুষ দীর্ঘদিন ধরে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। অতীতে বর্তমান এমপিকেও মামলার আসামি করা হয়েছিল। ষড়যন্ত্র করে বিএনপির কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতেই এ অগ্নিসংযোগ করা হয়েছে।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন মুঠোফোনে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেজে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝