ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গুরুদাসপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:০১ পিএম
X

নাটোরের গুরুদাসপুরে বেপরোয়া গতির ট্রাকের চাপায় শান্ত (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আকাশ নামে আরেক যুবক আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের গাড়িষাপাড়া সড়কের গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে। তিনি কাছিকাটা বাজারে এজেন্ট ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত ও তার বন্ধু আকাশ মোটরসাইকেলে করে চাঁচকৈড় বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গাড়িষাপাড়া এলাকার গোপালের মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়। এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আকাশকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ ট্রাকসহ চালক শাহীনকে আটক করে থানায় নিয়ে যায়।

ট্রাকের মালিক, ব্যবসায়ী মো. তারেক জানান, ট্রাকটি তার মালিকানাধীন হলেও ঘটনার সময় হেলপার গাড়ি চালাচ্ছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝