ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবীনগরে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:২৩ এএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুরে মারকাজুত তাজবীদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হোসাইনকে এক ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে জিনদপুর বাজারে অবস্থিত মারকাজুত তাজবীদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসার একটি কক্ষে ওই নারী ও প্রিন্সিপালকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাওলানা তোফাজ্জল হোসাইনকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে, মাদ্রাসার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত প্রিন্সিপালের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরেই তিনি এমন আপত্তিকর কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলেও দাবি করেন তারা।

ঘটনার পর থেকে জিনদপুর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা মাদ্রাসার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, মাদ্রাসার প্রিন্সিপাল ও ওই নারীকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝