ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ধনবাড়ীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:৩৯ পিএম
X

টাঙ্গাইলের ধনবাড়ীতে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জামতলী ফকিরবাড়ী এলাকার নিজ গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম জামতলী বাজারে মুদি দোকান পরিচালনার পাশাপাশি গরু কেনাবেচার ব্যবসা করতেন। তিনি ওই এলাকার মৃত মহর উদ্দিনের ছেলে।

নিহতের ভাই সুলতান আহমেদ ও শফিকুল ইসলাম জানান, রফিকুল একজন সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তবে দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। তাদের ধারণা, ওই কলহের জেরেই তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের ছেলে সোহাগ হোসেন বলেন, আমার বাবা আত্মহত্যা করতে পারেন না। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা সঠিক তদন্তের মাধ্যমে উদঘাটনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

নিহতের স্ত্রী রেহেনা বেগম বলেন, তিনি রাতে দোকান থেকে বাড়ি ফেরেননি। সকালে ডাক-চিৎকার শুনে গিয়ে দেখি গোয়ালঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছেন—এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় বাসিন্দা ও বাজিতপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইন বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝