ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পটুয়াখালীতে নকল ড্রিংকো কারখানার মালিককে ১ বছরের জেল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৩৩ পিএম
X
Advertisement

পটুয়াখালীর কলাপাড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নকল ড্রিংকো জুস তৈরির অপরাধে মাসুদ সিকদার (৩৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় গড়ে তোলা ওই কারখানায় অভিযান চালিয়ে এক বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। ওই কারখানা থেকে জব্দ করা ১৫৫ প্যাকেট অবৈধ ড্রিংকো জুস জনসম্মুখে পেভার মেশিন দিয়ে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে অনুমোদনহীন শিশুখাদ্য, খাদ্যদ্রব্য কিংবা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তৈরির সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement