ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:২৬ পিএম আপডেট: ১৫.০৫.২০২৬ ৬:৩০ পিএম
X

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঙালিছড়া করুণা কারবারি পাড়া এলাকায় সেনাবাহিনীর দীঘিনালা জোন পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

দীঘিনালা জোন সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচলের রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করলে ৩-৪ জন সন্দেহভাজন সন্ত্রাসী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ঘর ও গাছের ওপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা হয়, যা সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরি গাদা রাইফেল, ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গানপাউডার, ৭০ পিস ফ্লেম্যাট-৪০০ ওষুধ এবং ১টি টি-শার্ট উদ্ধার করা হয়।

দীঘিনালা জোন জানিয়েছে, পার্বত্য এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝