ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কলেজ ক্যাম্পাসে মাদক সেবনের অপরাধে ৩ জনের সাজা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:০৭ পিএম
X

কুমিল্লার হোমনা সরকারি কলেজ ক্যাম্পাস মাদক সেবনের সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
​বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে হোমনা সরকারি কলেজের মেয়েদের কমন রুমের সামনে বসে ইয়াবা সেবনরত অবস্থায় তিন জনকে হাতেনাতে আটক করা হয়।

আটক হোমনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ​মো. ফাহিম সরকারকে (২২) তিন মাসের কারাদণ্ড, একই এলাকার ​মো. আকাশকে (২০) দুই মাসের কারাদণ্ড ও শ্রীমদ্দি গ্ৰামের ​মো. সাজ্জাদকে (২৪) দুই মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের সাজার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

​সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই দণ্ডাদেশ দেন। 

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান থাকবে বলেও জানান তিনি।

কেএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝