ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে যানজটে আটকে শ্বাসকষ্টের রোগীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৪৭ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে তীব্র যানজটে আটকে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে পৌর শহরের ভোগাই ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত আমিনুল ইসলাম উপজেলার গুজাকুড়া গ্রামের মো. আবদুল রউফের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন আমিনুল। বৃহস্পতিবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ভ্যানগাড়িতে করে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু আড়াইআনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কে তীব্র যানজটে আটকে পড়ে ভ্যানটি।

স্বজনদের দাবি, প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকায় সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে চিকিৎসা না পেয়েই ভ্যানগাড়িতেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের আড়াইআনী বাজার থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কের পাশে ধান ক্রয়ের আড়ত বসানো, অবৈধ পার্কিং এবং অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বিশৃঙ্খল চলাচলের কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি জরুরি রোগীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়।

প্রত্যক্ষদর্শী জিহাদ হাসান বলেন, “যানজটের কারণে লোকটিকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবস্থা থাকলে হয়তো তাকে বাঁচানো যেত।”

নিহতের ফুফাতো ভাই রাসেল বলেন, “হাসপাতাল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। পায়ে হেঁটেও নেওয়ার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত ভ্যানেই তার মৃত্যু হয়।”

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তবে বাজার এলাকায় ধানের হাট ও মালবাহী ট্রাকের যত্রতত্র পার্কিংয়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝