ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বেনাপোলে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ফেন্সিডিলসহ আটক ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৪৯ পিএম
X
Advertisement

যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোর ও ৪৯ বিজিবি।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মিনহাজুল (৪৮), পিতা: মৃত শফিকুল, গ্রামের বাড়ি পোড়াবাড়ী এবং ইমরান হোসেন (৩৪), পিতা: হায়দার আলী, গ্রামের বাড়ি ধান্যখোলা। তারা উভয়েই বেনাপোল পোর্ট থানার বাসিন্দা।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। পরে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলামতসহ তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, দেশে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement