ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কলারোয়ায় ১৫০ বছরের ঐতিহ্যের তালের মেলা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:০৪ পিএম
X

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামে ১৫০ বছরেরও বেশি পুরোনো ঐতিহ্যবাহী তালের মেলা শুরু হয়েছে। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে টানা চার দিন।

স্থানীয়রা জানান, বাংলার ঐতিহ্যবাহী তাল শাঁসকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়ে থাকে। তাল গাছের কাঁচা ফল থেকে কোয়া সংগ্রহ করে তৈরি তাল শাঁস বিক্রি ও নানা ধর্মীয়-সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে এ মেলা স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

মেলা উপলক্ষে মুরারিকাটির দক্ষিণপাড়া কালী মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। প্রথম দিন আনন্দময়ী কালীপূজা অনুষ্ঠিত হয়, যেখানে সারারাত ধরে চলে পূজা-অর্চনা, আরতি ও যাত্রা অনুষ্ঠান।

মেলা কমিটির সভাপতি নির্মল মণ্ডল জানান, প্রায় দেড় শতাব্দীরও বেশি সময় ধরে উত্তর মুরারিকাটি গ্রামের রাজবংশী সম্প্রদায়ের উদ্যোগে এই উৎসব হয়ে আসছে। প্রথম দিনেই শতাধিক মণ বাতাসা বিতরণ করা হয় এবং ২৫-৩০ জনের মানতের প্রসাদ বিতরণ করা হয় বলেও তিনি জানান।

তিনি আরও জানান, দুই দিনব্যাপী যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শেষ দিনে সকালে শীতলা পূজা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

মেলায় সাতক্ষীরাসহ বিভিন্ন উপজেলা থেকে তাল শাঁস ব্যবসায়ীরা অংশ নেন। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা এমনকি ভারত থেকেও ভক্ত ও দর্শনার্থীরা এ উৎসবে অংশ নেন বলে জানা গেছে।

মেলা পরিচালনায় রয়েছেন কমিটির সভাপতি নির্মল মণ্ডল, সাধারণ সম্পাদক শম্ভু মণ্ডল, কোষাধ্যক্ষ আশীষ পোদ্দার, দীনবন্ধু মণ্ডল, শম্ভু সরকার, রণজিৎ মণ্ডল, গণেশ মণ্ডল, প্রশান্ত পোদ্দার, গোবিন্দ মণ্ডল, ভক্ত ডা. সুদর্শন হোড় মাস্টারসহ অনেকে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝