ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাঘায় জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:০১ পিএম
X

রাজশাহীর বাঘায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

বুধবার সকাল ১১টায় উপজেলার হরিরামপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী আলাম হোসেন অভিযোগ করেন, তার দুই বোন দুখিনি বেগম ও জায়দা বেগম প্রায় ৩০ বছর আগে আলাইপুর গ্রামের আমজাদ হোসেনের কাছে অংশীদার হিসেবে ১০ শতক জমি বিক্রি করেন। এরপর দীর্ঘদিন ধরে ওই জমি আমজাদ হোসেন ভোগদখল করে আসছিলেন।

তিনি বলেন, আমজাদ হোসেনের মৃত্যুর পর তার বড় ছেলে বাবর সরকার অন্য একটি জমি দখলের চেষ্টা করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আট দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং প্রতিবারই তার পক্ষে রায় আসে। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে বাবর সরকার আদালতে মামলা দায়ের করে জোরপূর্বক জমি দখল করেন বলে অভিযোগ করেন তিনি।

আলাম হোসেন আরও বলেন, “আমি জমির মূল মালিকের সন্তান। তারা দুই দাগে জমি বিক্রি করেছিলেন। রাস্তার পাশের জমির পরিবর্তে পেছনের অংশ নিলে এ বিরোধ সৃষ্টি হতো না।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন আনিছুর রহমান, হামিদুল ইসলাম, হায়াতুল্লাহ ও জিলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে হাবাসপুর গ্রামের স্কুল শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত স্থায়ী সমাধান না হলে বড় ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে।”

এএইচএ/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝