Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

কুলাউড়ায় সিএনজির ধাক্কায় বিদ্যুৎ বিভাগের ৩ কর্মচারী আহত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৩৭)

মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় বিদ্যুৎ বিভাগের তিন কর্মচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮), হেলপার নানু মিয়া (৪০) এবং গাড়িচালক কামরুল ইসলাম (৩০)।

বৃহস্পতিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাজ শেষে তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় চাতলগাঁও এলাকায় পেছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা এসে তাদের ধাক্কা দেয়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত হারুন আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিচালকসহ অটোরিকশাটি আটক করে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার মাধ্যমে থানায় নিয়ে যান। তবে থানায় নেওয়ার পরও পুলিশ চালককে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তা লিখিত অভিযোগ দায়ের না করেই থানা ত্যাগ করেন।

এ বিষয়ে মনিরুজ্জামান মোল্যা বলেন, সিএনজিসহ চালককে আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি। সুযোগ বুঝে চালক চলে গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআরসি/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close