ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:০২ পিএম
X

কাহারোল উপজেলা সরকারি খাদ্য গুদাম-এ চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো: মনজুরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) মো: ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: মাসুদ রানা এবং কাহারোল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুন নবী।

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো: শামীম আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল মোত্তালেব, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: সাদেক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: অলিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে কাহারোল খাদ্য গুদামে কৃষক ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৩৯০ মেট্রিক টন ধান এবং ৭১৫ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এ মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চালের মূল্য ৪৯ টাকা।

এমজে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝