ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে চালকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:২০ পিএম
X

কুমিল্লার হোমনায় সড়কে হঠাৎ সামনে চলে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে মো. রুবেল মিয়া (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল মিয়া উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকালে হোমনা পৌরসভার বাঘমারা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিজের নছিমন নিয়ে মুরগি আনতে বাঞ্ছারামপুর উপজেলার উদ্দেশ্যে রওনা দেন রুবেল মিয়া। পথে বাঘমারা বাজার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কুকুর তার গাড়ির সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনি নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

একপর্যায়ে নছিমনটি সড়কের পাশে উল্টে গেলে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রুবেল মিয়া।

পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টমাস বড়ুয়া।

কেএইচ/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝