ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙারির গুদামে ভয়াবহ আগুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:০৪ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় একটি ভাঙারি পণ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গুদামের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

গুদাম মালিক ছোট্ট মিয়ার দাবি, আগুনে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, 'রাত ১২টার দিকে হঠাৎ গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় গুদামের ভেতরে থাকা দু'জন কর্মচারী দ্রুত বের হয়ে আসতে সক্ষম হন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গুদামে থাকা ভাঙারি পণ্যের বেশির ভাগ মালামাল পুড়ে যায়।'

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, 'আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।'

এসআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝