ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে 'ট্রাম্পের' পর এবার আলোচনায় 'নেতানিয়াহু'
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:৪১ এএম আপডেট: ১৪.০৫.২০২৬ ১০:৪৬ এএম
X
Advertisement

এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পের পরে এবার আলোচনায় নেতানিয়াহু। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মের ৭০০ কেজি ওজনের মহিষ ডোনাল্ড ট্রাম্পের পরে এবার বন্দর উপজেলার এসএস ক্যাটল নামের এগ্রো ফার্মের মহিষ ডোনাল্ড ট্রাম্পের পাশে দা÷ড়ানো নেতানিয়াহু' আলোচনায় এসেছে। ‘ডোনাল্ড ট্রাম্প’ ও 'নেতানিয়াহু'কে দেখতে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থী ক্রেতাদের ভিড়।

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের বহুল আলোচিত ভাইরাল গোলাপী কালারের এলভিনো জাতের মহিষটির ওজন প্রায় ৭০০ কেজির বেশী। মহিষটির গায়ের রং (যেমন অ্যালবিনো সাদা) এবং স্টাইলিশ বা অদ্ভুত চুলের স্টাইলের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের কথা মনে করিয়ে দেয়। তাই তার নামানুসারে খামারিরা এটির নাম রাখেন। আদর করে রাখা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের কারণেই মহিষটি আলোচনায় এসেছে। 

ডোনাল্ড ট্রাম্পের বেড়ে উঠা নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে। এটিকে ৮ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে কিনে আনা হয়। এখানে আরও গরু মহিষ আছে। সবগুলো গরু মহিষই বিক্রি হয়ে গেছে। ইতোমধ্যে এক ক্রেতা ট্রাম্পকে কেনার জন্য বুকিংও দিয়েছেন। যে কারণে ট্রাম্পকে কিনতে না পেরে হতাশ অনেকে।

রাবেয়া এগ্রো ফার্মের কর্মচারীরা জানান, ডোনাল্ড ট্রাম্প মহিষের নাম ছড়িয়ে পড়লে অনেকে দেখতে আসেন। অনেকে কিনতেও চেয়েছিলেন। তবে এটা ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। মহিষটি দেশীয় গরুর মতোই ঘাস, ভুট্টা ও ভূসি খেতে পছন্দ করে।

রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, 'এটা এলভিনো জাতের মহিষ। এটার লাইভ ওয়েট আছে ৭০০ কেজির বেশী। মহিষটির সামনের দিকে চুল থাকায় মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্পের' মতো দেখা যাওয়ায় আমার ভাই ট্রাম্পের সঙ্গে মহিষটির চেহারার মিল খুঁজে পান। তাই মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। রাজধানী ঢাকার এক ক্রেতা এখান থেকে মহিষটি কিনেছেন।'

এদিকে, নারায়ণগঞ্জের আরও একটি এগ্রো ফার্মে দেখা মিললো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প' এর। এটির ওজন ৭১৩ কেজি। তবে এবার ডোনাল্ড ট্রাম্প একা নয়। তার সঙ্গে রয়েছে দীর্ঘদিনের পুরানো বন্ধু নেতানিয়াহু।

অ্যালবিনো জাতের মহিষটিরও মাথায় স্টাইলিশ বা অদ্ভুত চুলের স্টাইলের কারণে এটার নাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে রেখেছেন খামারিরা। এর ঠিক পাশের মহিষটির নাম রাখা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামানুসারে। এই নেতানিয়াহুর ওজন ৭৬০ কেজি।

শীতলক্ষ্যার পূর্ব পাড়ে নারায়ণগঞ্জের বন্দরের দাসেরগাও এলাকার এসএস ক্যাটল নামের এগ্রো ফার্মটিতে বেড়ে ওঠা ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু'র। তাদের বেড়ে ওঠাও একসঙ্গে। কখনো কখনো তারা মেতে উঠে খুনসুটিতে।

তাদেরকে দেখতে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীদের ভিড়। শিশু কিশোর ও শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। এছাড়া অনেক ক্রেতাও দেখে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে। ফার্মটিতে বিদেশী জাতের মহিষ ছাড়াও দেশী ও বিদেশী জাতের কয়েকশ গরু ও ভেড়া রয়েছে। বিশালাকারের বেশ কিছু গরুও রয়েছে। যেগুলোর ওজন প্রায় এক টন বা তারও বেশী।

এসএস ক্যাটল নামের এগ্রো ফার্মের কর্মচারীরা জানান, মাথার চুলের কারণে এই মহিষটির নাম দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। পাশের আরেকটি মহিষের সাথে এই ডোনাল্ড ট্রাম্পের বেশ খাতির। আর সেটি দেখতে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো। যে কারণে তারা ট্রাম্পের পাশাপাশি সেটির নাম নেতানিয়াহু রেখেছেন। এই দুটি প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়া করে। খাবার দেয়া নিয়েও মেজাজ দেখায়। তাদের খাবারও অনেক স্পেশাল। তারা ঘাস, ভুট্টা ও ভূসি খেতে পছন্দ করে। তাদের নাম ছড়িয়ে পড়লে অনেকে দেখতে আসেন। অনেকে কিনতেও আসেন।

কয়েকজন দর্শনার্থী জানান, তারা ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু নামের মহিষের নাম শুনে দেখতে এসেছেন। দেখে তাদের অনেক ভালো লেগেছে। মহিষগুলো দেখতে অনেক সুন্দর। এছাড়াও চুলের স্টাইলের কারণে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর সঙ্গে তাদের মিল রয়েছে।

এসএস ক্যাটল নামের এগ্রো ফার্মের ম্যানেজার মেহেদী হাসান বলেন, 'এগুলো এলভিনো জাতের মহিষ। একটি মহিষের সামনের দিকে চুলের স্টাইল মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্পের মতো দেখা যাওয়ায় কর্মচারীরা মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পাশেরটির নাম রেখেছে নেতানিয়াহু। তারা দু'জনই বর্তমানে গোটা বিশ্বে আলোচিত। তাই নাম রাখার ক্ষেত্রে আমরাও পিছিয়ে থাকিনি। আমাদের ফার্মে বিভিন্ন নামের ও জাতের দেশী বিদেশী গরু রয়েছে। তবে ইউনিক নামের গরু মহিষগুলোর প্রতি শিশু-কিশোরদের বেশী আকর্ষণ।'

এসএস/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement