ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:০৬ পিএম
X

মৌলভীবাজারের কুলাউড়ায় ফানাই নদী ও চোকিয়া বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান।

অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল, ৭০টি চায়না দোয়ারী জাল, ৪৪৮টি চাই ও ৪টি বেড় জাল জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া অভিযানকালে আটক করা প্রায় ২০০টি বোয়াল মাছ, ৩৫টি পাবদা মাছসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ পুনরায় বিলে অবমুক্ত করা হয়।

মাছ শিকারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে। পরে নৌকাটি ভুকশিমইল ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়।

এসআরসি/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝