ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৪০ পিএম
X

পাবনার চাটমোহরে দেড় ঘণ্টার ব্যবধানে বজ্রপাতে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই দিনে দুই কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত কৃষক আউয়াল ফারাজী তোরাব (৫৫) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের মরহুম আব্দুল ফারাজীর ছেলে।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল রহিম জানান, বুধবার বিকাল ৪টার দিকে ডিকশিবিল থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে কালবৈশাখীর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আউয়ালের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক।

এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামে বজ্রপাতে রব্বান আলী (৫৫) নামে আরও এক কৃষকের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকস্মিক কালবৈশাখী ঝড়ের সময় মাঠে কাজ করার সময় পৃথক স্থানে এই দুই কৃষকের মৃত্যু ঘটে।

আরআরটি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝