ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহজাদপুরে দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:০৫ পিএম
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহ ও দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (১৩ মে) উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। নিহত গৃহবধূ তাসলিমা (২২) বৃ-আঙ্গারু গ্রামের মমিনের ছেলে উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে।

নিহতের বাবা তাহের মণ্ডল ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল।

সম্প্রতি উজ্জ্বলের দ্বিতীয় বিয়ে করার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও ঝগড়া-বিবাদ শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই বিরোধের জের ধরে উজ্জ্বল হোসেন তার স্ত্রীকে হত্যা করে ঘরের ধরনার সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।
ঘটনা জানাজানি হলে অভিযুক্ত পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গলায় দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা নয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এসবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝