ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৫৫ পিএম
X

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা এবং সরকারি অনুমোদন না থাকায় দুটি ডেন্টাল ল্যাবরেটরিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের পপুলার ডেন্টাল ল্যাবরেটরি ও মা ডেন্টাল ল্যাবরেটরিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসন মীরওয়ারিশপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে পপুলার ডেন্টাল ল্যাবরেটরিতে অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ছাড়পত্র না থাকা এবং টেকনোলজিস্টদের পেশাগত সনদ না পাওয়ায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ও ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সরকারি অনুমোদন ও প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে মা ডেন্টাল ল্যাবরেটরিকে একই আইনে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনা না করার অঙ্গীকারনামা নেওয়া হয় এবং প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদা, এনএসআইয়ের ফিল্ড কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝