ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাথরঘাটায় বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৩৭ পিএম
X
Advertisement

বরগুনার পাথরঘাটায় বাড়ির বাগানের গাছ কাটার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১০ মে সকাল ৯টার দিকে উপজেলার রায়হানপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় সৈয়দ সুমনের নেতৃত্বে কয়েকজন তাদের বাড়িতে প্রবেশ করে বাগানের গাছ কাটতে শুরু করেন। গাছ কাটার শব্দ শুনে বাড়ির মালিক সৈয়দ মোয়াজ্জেম হোসেন কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও হাতুড়ি দিয়ে হাত-পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতিতের মেয়ে মাইসা মরিয়ম বলেন, “গাছ কাটতে বাধা দেওয়ায় আমার বাবাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এখন আমাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে আমরা বাড়িতে থাকতে পারছি না।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সৈয়দ সুমন মুঠোফোনে বলেন, “গাছগুলো আমার জমির। আমি গাছ কেটেছি, তবে কাউকে নির্যাতন করা হয়নি। এ অভিযোগ মিথ্যা।”

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে ফোন কেটে দেন।

আইএইচ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement