ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ ধান কাটা শ্রমিক উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:৪০ এএম আপডেট: ১৩.০৫.২০২৬ ১১:৪২ এএম
দিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচ ধান কাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারা হলেন- আশরাফুলের ছেলে মো. শাকিব (১৯), লতিফের ছেলে আকবর (৩০), আব্দুল খালেকের ছেলে হেলাল (২৫), জব্বারের জাকির (৪৫) ও ইসরাইল হকের ছেলে মমিন (৩৫)। তাদের সবার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তারা টাঙ্গাইলের ঘাটাইলে ধান কাটার কাজে যান। কাজ শেষে বুধবার ভোরে ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় পৌঁছালে ট্রাকচালক তাদের নামতে বলেন। তবে কোনো সাড়া না পেয়ে চালক ট্রাক থেকে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের রাস্তার পাশে রেখে ট্রাকটি নিয়ে রংপুরের দিকে চলে যান।

সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফুলবাড়ী থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ শাহ বলেন, 'বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।'

এইচআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝