ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:০৫ এএম
X

ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিকে ব্যবহারের এলপিজি সিলিন্ডারে অবৈধ ভাবে ক্রস ফিলিং করার অভিযোগে রাসা ইন্টারন্যাশনাল নামে একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান চলাকালে গোপন তথ্য ও প্রমাণের ভিত্তিতে আবাসিকে ব্যবহারের এলপিজি সিলিন্ডারে অনুমোদনহীন ভাবে গ্যাস রিফিল বা ক্রস ফিলিংয়ের বিষয়টি প্রমাণিত হয়। পরে রাসা ইন্টারন্যাশনালের মালিক চৌধুরী মাহবুবুল আলমকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, 'বাসা-বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার অনুমোদন ছাড়া পাম্প বা অন্যত্র রিফিল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের ক্রস ফিলিংয়ের ফলে সিলিন্ডার বিস্ফোরণসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।'

তিনি বলেন, 'জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

এসআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝