ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে মহড়া, শ্রমিকদের মধ্যে আতঙ্ক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৩৭ পিএম
X
Advertisement

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের মহড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নবীন টেক্সটাইল এলাকায় অবস্থিত এক্সাকো লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

কারখানার সঙ্গে চুক্তিভিত্তিকভাবে ঝুট সংগ্রহকারী প্রতিষ্ঠান মেসার্স আসিফ ট্রেডার্সের মালিক আবুল বাশার অভিযোগ করেন, তিনি নিয়মিত চুক্তি অনুযায়ী বৈধভাবে কারখানাটি থেকে ঝুট সংগ্রহ করে আসছেন। তবে বেশ কিছুদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর এলাকার মালেক ও কাশিমপুর এলাকার সাইফুল নামের দুই ব্যক্তি ব্যবসাটি দখলে নিতে চেষ্টা করছেন।

তার অভিযোগ, মঙ্গলবার সকাল থেকেই অভিযুক্তরা কারখানার সামনে ও আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পরে দুপুরে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তারা মহড়া দেয়। এ সময় আশুলিয়ার কলতাসূতি এলাকার ইব্রাহিম, নাসির ও জয়নালসহ ৪০ থেকে ৫০ জন ওই মহড়ায় অংশ নেয় বলে দাবি করেন তিনি।

আবুল বাশার আরও বলেন, “এর আগেও কয়েকবার জোরপূর্বক ব্যবসা দখলের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় একাধিক অভিযোগ ও মামলাও রয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার সামনে বহিরাগতদের অবস্থানের কারণে শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অভিযুক্তদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেও তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “কারখানার সামনে কিছু লোকজন জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ওএফ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement