ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
১৭ বছরেও চলনবিলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি: এমপি রুমা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:০৪ পিএম
X

গত ১৭ বছরেও বাংলাদেশের অবহেলিত জলপথ হিসেবে পরিচিত চলনবিল এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। বছরের পর বছর পার হয়ে গেলেও এখনো অনেক রাস্তা কাদায় নিমজ্জিত রয়েছে। যুগ যুগ ধরে লাখ লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই, সঙ্গে থাকতে চাই। এই অঞ্চলের কোথায় কী সমস্যা আছে, তা আপনাদের সঙ্গে নিয়ে সমাধান করতে চাই। এই অঞ্চলের মানুষকে এখনো নানা প্রতিকূলতা মোকাবিলা করে বাঁচতে হয়। আমার জীবনে ব্যস্ততা থাকলেও আপনাদের সন্তান হিসেবে হাতে হাত রেখে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। সুখে-দুঃখে আপনাদের একজন হয়ে পাশে থাকতে চাই। সততার সঙ্গে আপনাদের চাওয়া-পাওয়া পূরণে আগামীকাল থেকে শুরু হবে আমার পথচলা। আপনাদের কল্যাণে আমি সদা প্রস্তুত আছি।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাবনার চাটমোহর উপজেলা সদরের ঐতিহাসিক বালুচর মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, আসাদুজ্জামান আরশেদ, ভিপি সেলিম রেজা, এ এম জাকারিয়া, অ্যাডভোকেট সাইদুর রহমান, অধ্যক্ষ মাহমুদুল আলম, আব্দুল জব্বার, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, আতাউর রহমান তোতা, গোলাম মাওলা, মজনুর রহমান, ফরিদপুর উপজেলা বিএনপির জহুরুল ইসলাম বকুল, আব্দুল হাকিম, জিয়াউর রহমান চেয়ারম্যান, ভাঙ্গুরা উপজেলা বিএনপির প্রভাষক জাফর ইকবাল হীরক, পৌর বিএনপির রফিকুল ইসলাম, বুরুজ আলীসহ চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর উপজেলার বিএনপি, মহিলা দল এবং এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।

এর আগে নারী এমপি হিসেবে শপথ নেওয়ার পর ঢাকা থেকে সড়কপথে রুমা প্রথম চাটমোহর সীমানায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ধানের শীষ, ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

আরআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝