ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে ১২০টি স্থাপনা উচ্ছেদ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৪১ পিএম
X

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ১২০টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার টপকার পোল থেকে খাদ্য গুদাম এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে রেলওয়ে পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। সরকারি জমি উদ্ধার করতেই এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝