ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাঘায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, দগ্ধ গৃহবধূ হাসপাতালে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৪৫ পিএম
X

রাজশাহীর বাঘায় চুলার আগুনে তিনটি বসতঘরসহ কৃষকের ঘরে থাকা ধান, গম, গবাদিপশু ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মালামাল রক্ষার চেষ্টা করতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক মামুন হোসেনের স্ত্রী এলিচা বেগম। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর সবজিপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দরিদ্র কৃষক মামুন হোসেন বর্তমানে নাটোরে শ্রমিকের কাজ করেন। বাড়িতে তার স্ত্রী ছিলেন। পরিবারের সারা বছরের খাবারের জন্য মজুত করা প্রায় ২০ মন ধান ও ১৬ মন গম আগুনে পুড়ে যায়। পাশাপাশি গোয়ালে থাকা চারটি গরু ও একটি ছাগলের মধ্যে একটি গরু আগুনে পুড়ে মারা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

দগ্ধ গৃহবধূ এলিচা বেগম বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে লোকমুখে জানতে পারি আমাদের বাড়িতে আগুন লেগেছে। ফিরে এসে দেখি সব শেষ হয়ে গেছে।”

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বাঘা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঘা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।”

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল ও নগদ ১০ হাজার টাকা সহায়তা দেন।

এএইচএ/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝