ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিরাজদিখানে নাতনিকে বাঁচাতে গিয়ে দাদীর মৃত্যু, শিশু আশঙ্কামুক্ত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৪১ পিএম
X

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে চাহেমন বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহত চাহেমন বেগম ওই গ্রামের মৃত খেজমত আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো দুই নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরে সাঁতার শেখাতে যান চাহেমন বেগম। সাঁতার শেখানোর এক পর্যায়ে ৭ বছর বয়সী নাতনি জেরিন তার হাত থেকে ফসকে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে।

নাতনিকে বাঁচাতে গিয়ে দাদীও পানিতে ডুবে যান। এ সময় অন্য এক নাতনি পুকুর ঘাটে দাঁড়িয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন।

পরে গুরুতর অবস্থায় দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চাহেমন বেগমকে মৃত ঘোষণা করেন। নাতনি জেরিনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে পরিবার জানিয়েছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, “হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।”

এনইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝