ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রান্নাঘর থেকে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:১৯ এএম
X

রাঙামাটির রাইখালী ইউনিয়নের নারানগিরি বাসার সিলিং থেকে উদ্বার হওয়া জালি অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পাল্পউড বাগান বিভাগের লোকজন উদ্বার হওয়া অজগর সাপটি ন্যাশনাল পার্কে অবমুক্ত করে। 

পাল্পউড বাগান বিভাগ কাপ্তাই সদর রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম দেওয়ান বলেন, 'রাইখালী রেঞ্জ এলাকার নারানগিরি একজন প্রধান শিক্ষককের বাসার রান্নাঘরে সিলিংয়ে রোববার রাত ১০টায় সাপটি দেখতে পান ঘরের লোকজন। পরে আমাদের খবর দেয়া হলে রাত ১১টায় বন বিভাগের লোকজন অজগর সাপটি বাসা থেকে উদ্ধার করে। পরে সোমবার বিকেলে ন্যাশনাল পার্কে অজগর সাপটি  অবমুক্ত করা হয়। 

জাতীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বন কর্মকর্তা। 

এ সময় বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝