ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মার চরে ছিনতাই হওয়া ১৭৬ গরু উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৩৮ এএম
X

রাজশাহীর বাঘায় পদ্মার চরে ছিনতাই হওয়া ১৭৬টি গরু উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পদ্মার মধ্যে চাকলার চরের রায়টা খেয়াঘাট এলাকা থেকে এই গরুগুলো উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর চরের আলতাফ খামরু, কামাল হোসেন খামারু, জামাল উদ্দিন, আসাদুল হক, বাবলু হোসেন ও আনারুল ইসলাম ১৭৬টি গরু নিয়ে পলাশিফতেপুর মাঠে চরাতে যান। এ সময় কাকন বাহিনীর ৬/৭ জন লোক অস্ত্র নিয়ে ফাঁকা গুলি ছোঁড়ে। এতে রাখালরা আতংকিত হয়ে পড়ে। রাখালদের কাছে এসে গুলি করে মারার হুমকি দেন। তারা ভয়ে গরু রেখে চলে আসেন। পরে কাকন বাহিনীর লোকজন গরুগুলো রায়টা খেয়াঘাট এলাকার অদূরে নিয়ে অবস্থান করছিলেন। 

এর মধ্যে বাঘা থানার পুলিশ লালপুর থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান শুরু করেন। পুলিশের উপস্থিত টের পেয়ে কাকন বাহিনীর লোকজন স্পিডবোট নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ১৭৬টি গরু উদ্ধার করে মালিকের কাছে জমা দেন।

এ বিষয়ে গরুর রাখাল বাবলু হোসেন বলেন, 'সোমবার দুপুরের প্রচন্ড রোদ পড়ছিল। সে সময় গরুগুলোর মধ্যে অস্থিরতা দেখা দেয়। সবাই মিয়ে গরুগলো পদ্মা নদীর পানিতে নামিয়ে দিই। এ সময় স্পিডবোট নিয়ে কাকন বাহিনীর ৬/৭ জন লোক এসে এলোপাতাড়ি ভাবে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে, আমাদের কাছে এসে গরু রেখে চলে যেতে বলে। আমরা ভয়ে গরু রেখে চলে আসি। পরে গরুর মালিকদের অবগত করা হলে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়।'

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, 'ছিনতাই হওয়া গরু উদ্ধার করে মালিকের কাছে দেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান শুরু করা হবে।'

এএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝