জামালপুরের ইসলামপুরে দূর্গম যমুনার চর থেকে অজ্ঞাত (৪৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের চর বেলগাছা গ্রামে যমুনা নদীর জেগে উঠা চরের কাঁশবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা নদীর জেগে উঠা চর বেলগাছা এলাকায় জমিতে কাজ করতে গিয়ে কাঁশবনে এক নারীর লাশ দেখতে পাই। পরে বিষয়টি ইসলামপুর থানা পুলিশকে জানানো হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, 'ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
এলএইচ/এমএ