ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৪৪ পিএম
X

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একটি ট্রাক্টর জব্দ, বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস এবং এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পানছড়ি পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টরের চালক ঘটনাস্থলেই গাড়ি ফেলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে কোনো অবৈধ ড্রেজার মেশিন বা অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নান্নু মিয়ার ছেলে আসাদ নামের এক ব্যক্তি জড়িত।

এরপর সকাল সাড়ে ১১টার দিকে ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন ও পাইপ উদ্ধার করা হয়। তবে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জব্দকৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২টার দিকে বনগাঁও আশ্রয়ণ সংলগ্ন এলাকায় সীমানা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মৃত সিরাজ আলীর ছেলে জাহিদ তরফদারকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একই সঙ্গে বালুমহালের সীমানা যথাযথভাবে নির্ধারণ করে নির্ধারিত সীমার মধ্যে বালু উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে সীমানার বাইরে থেকে বালু উত্তোলন না করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার জানান, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএ/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝