ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:১৭ পিএম
X

জামালপুরের দেওয়ানগঞ্জে মডেল মসজিদে টিকটক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এক শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১১ মে) দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল (জেনারেল ইলেকট্রনিক্স) বিভাগের ওই শিক্ষার্থীকে ছাড়পত্র প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষার্থী সিনথিয়া আক্তার শান্তা সম্প্রতি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নেচে-গেয়ে টিকটক ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ‘রিফাত প্রেস’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এতে বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে ঘটনাটি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান বলেন, “ঘটনাটি বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং শৃঙ্খলা পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড রোধে এবং বিদ্যালয়ের সুনাম রক্ষায় ওই শিক্ষার্থীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।”

জেডজেড/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝