ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দ্বার উন্মোচিত হচ্ছে: ত্রাণমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ২:৫৪ পিএম আপডেট: ১১.০৫.২০২৬ ৭:১৩ পিএম
X

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, 'তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। সরকারের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন এবং ওই সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।'

সোমবার বেলা ১১টার দিকে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে এক হাজার কর্মী নিয়োগের চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পরে সাংবাদিকদের সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।

মন্ত্রী বলেন, 'সরকারের নির্বাচনী ইশতেহারে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করাই সরকারের লক্ষ্য।'

তিনি বলেন, 'দেশে বেকারত্ব বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। এ সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি শিল্প উদ্যোক্তাদের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা চলছে।'

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, 'জাগো বাহে, তিস্তা বাঁচাই' আন্দোলনের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে জড়িত ছিল।

তিনি বলেন, 'তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে দেশটিকে প্রকল্পের অর্থায়ন ও কারিগরি সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরেও এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে।'

আসাদুল হাবিব দুলু বলেন, 'জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে সক্ষম হবে।'

অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝