ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এনজিও ম্যানেজার নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:০৮ পিএম
X
Advertisement

বগুড়ার আদমদীঘি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও ম্যানেজারের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর কবির বুরো বাংলাদেশ-এর সান্তাহার শাখার ম্যানেজার ছিলেন। তিনি রাজশাহীর নওদাপাড়া এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আলমগীর কবির মোটরসাইকেলে বড় আখিড়া রেলগেট অতিক্রম করছিলেন। এ সময় সারবোঝাই একটি ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় পিছনের দিকে সরে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালক সেকেন্দার আলীকে আটক করা হয়েছে।

আদমদীঘি থানার উপপরিদর্শক আরাফাত হোসেন বলেন, “নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এসএইচকেএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement