ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজারহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৩:৪৩ পিএম
X

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরুত নাখেন্দা থেকে পূর্ব-পশ্চিম দেবত্তর মাদ্রাসা ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

রাজারহাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, প্রেস ক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, জামায়াত এবং এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, 'বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী- জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।'

অনুষ্ঠান শেষে এলাকাবাসী এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, খাল খননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে এবং কৃষি কাজে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

পিএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝