বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক) কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে মো. কামরুজ্জামান উজ্জল এবং মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে।
সম্প্রতি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদ নির্বাচন ২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে মো. কামরুজ্জামান উজ্জল সভাপতি এবং মো. আনোয়ার হোসেন মহাসচিব নির্বাচিত হয়েছেন।
পরিষদের অন্যদের মধ্যে মো. হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি; শেখ ইস্রাফিল এবং শাহেলা আলম, সহ-সভাপতি; মো. গোলাম ছরোয়ার বক্স এবং মো. আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, সহকারী মহা-সচিব; মো. খোকন মিয়া, কোষাধ্যক্ষ; মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক; শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক; মো. খায়রুল আহসান, সমাজ কল্যাণ সম্পাদক; মো. ফজলে রাব্বী সিকদার, দপ্তর সম্পাদক এবং মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
একই প্যানেল থেকে শাহিদা খাতুন, মো. আনোয়ারুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, নারায়ন চন্দ্র বৈরাগী, মো. মোজাম্মেল হোসেন, মো. জসিম উদ্দিন, মো. সিরাজুল ইসলাম এবং মো. মিলন শেখ নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
কমিশনের ঐতিহ্যবাহী সংগঠনগুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্মচারী কল্যাণ সমিতি, যা বাংলাদেশ সরকারের রেজি নং: ঢ-০৬৩৬৯-এ নিবন্ধনকৃত। সংগঠনটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত কর্মচারীদের ন্যয্য অধিকার রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও জাতীয় কর্মকান্ডে অংশ নিয়ে থাকে। একইসঙ্গে সংগঠনটি কর্মচারীদের মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
এমএ