ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে ফের বহিষ্কার কৃষকদল নেতা ফয়সাল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:১৬ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষকদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চার মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশটি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অনুমোদন করেছেন। একইসঙ্গে ফয়সালের সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশ্যে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগে ফয়সালকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত ১৪ জানুয়ারি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, বহিষ্কারাদেশ প্রত্যাহারের দুই দিনের মাথায় থানার অদূরে আনিচুর রহমান নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। গত ২৭ এপ্রিল দৈনিক ভোরের কাগজের বাউফল প্রতিনিধি অতুল পালকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সর্বশেষ গত ৬ মে কৃষকদল নেতা শুভকে মারধরের অভিযোগও রয়েছে ফয়সাল ও তার ছেলের বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে তৌহিদুল ইসলাম ফয়সালের বক্তব্য পাওয়া যায়নি।

এএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement