ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভোলার আকাশে রহস্যময় আলোর ঝলক, এলাকায় চাঞ্চল্য
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:৫৫ পিএম
X

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীর আকাশে রহস্যময় আলোর ঝলক দেখা যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া এলাকার পশ্চিম-দক্ষিণ আকাশে কয়েক সেকেন্ডের জন্য অদ্ভুত ওই আলোর ঝলক দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই আকাশে উজ্জ্বল আলোর বিচ্ছুরণ দেখা দেয়। মুহূর্তের মধ্যেই আলোটি চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। আবার কেউ কেউ মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরে সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আলোর ঝলকটি অনেকটা আগুনের গোলার মতো ছিল। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়ার পর সেটি মিলিয়ে যায়। কেউ এটিকে মহাকাশীয় কোনো ঘটনা বলে ধারণা করছেন। আবার কেউ বলছেন, এটি উল্কাপিণ্ড কিংবা অন্য কোনো অস্বাভাবিক আলোর উৎস হতে পারে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে রহস্যময় এ আলোর বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

এএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝