ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুসলমানরা সজাগ না থাকলে গেরুয়া পতাকা আমরা ঠেকাতে পারব না: নাসির উদ্দিন পাটোয়ারী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৪৬ পিএম
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটি একটি গেরুয়া পতাকার প্রতীক। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছেও এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানি বক্তা না থাকে, তাহলে এই পতাকা আমরা ঠেকাতে পারব না। গত ১৫ বছরে অনেক আলেমের ওপর নির্যাতন হয়েছে, অনেক মানুষ অনেক কষ্টে ছিলেন। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইরে সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে, নাসির উদ্দিন পাটোয়ারী জুমার নামাজ আদায় শেষে নেতাকর্মীদের নিয়ে বের হওয়ার সময় প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় হুড়োহুড়িতে মসজিদের পেছনের ফটকের কাচের গ্লাস ভেঙে কমপক্ষে ৫ জন মুসল্লি আহত হন। মসজিদের ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায় এবং ফটকের ভাঙা কাচের টুকরো পড়ে থাকে। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে সুন্নত নামাজ আদায় করতে পারেননি। এতে মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝