ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবীনগরে ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু; ছোট ভাই গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৪১ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে রড দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় ছোট ভাই আলকাছ মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) গভীর রাতে নরসিংদী থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই রডের আঘাতে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মোস্তফা কামাল বাদী হয়ে পরদিন ১৯ ফেব্রুয়ারি নবীনগর থানায় আলকাছ মিয়াকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আলকাছ মিয়া আত্মগোপনে ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর খুরশিদ আলম জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। পরে তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝