ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:৩৮ পিএম
X

ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। আজ বিকেলে বিজেপি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।

শুক্রবার (৮ মে) বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। এর ফলে রাজ্যে এই প্রথম কোনো বিজেপি নেতার নেতৃত্বে সরকার গঠিত হচ্ছে।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিজেপি নেতৃত্ব বারবার প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলার মুখ্যমন্ত্রী হবেন স্থানীয় কোনো নেতা। সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর ওপরই আস্থা রাখে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক উত্থান বাংলার ক্ষমতার পরিবর্তনের একটি দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের অংশ হিসেবে দেখা হচ্ছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ২০২১ সালের নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝