ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পটুয়াখালীতে ৮০০ জেলে পেলেন খাদ্য সহায়তা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:৪৮ পিএম
X

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যেন খাদ্য সংকটে না পড়েন, সে লক্ষ্যে সরকার এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।”

ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, “প্রকৃত জেলেরাই যাতে সরকারি এই সুবিধা পান, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।”

কর্মসূচিতে উপজেলার মোট ৮০০ নিবন্ধিত জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি ও ৪ কেজি লবণ দেওয়া হয়েছে।

এসটি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝